নির্বাচন ঘিরে নৌবাহিনীর কঠোর প্রস্তুতি, সতর্ক থাকার নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন ঘিরে নৌবাহিনীর কঠোর প্রস্তুতি, সতর্ক থাকার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
নির্বাচন ঘিরে নৌবাহিনীর কঠোর প্রস্তুতি, সতর্ক থাকার নির্দেশ ছবির ক্যাপশন:

একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি নৌবাহিনীর সদস্যদের নির্বাচনের আগে ও পরে দুই থেকে তিন দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শন করেন।

নৌবাহিনী প্রধান বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি, হুমকি বা চাপ ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলগুলোতে নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনী নিরাপত্তা জোরদারে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার ও বিশেষ সোয়াডস টিম প্রস্তুত রয়েছে।

সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ

সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ