শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে।

একই সঙ্গে তিনি ঢাকায় বিএনপির শেষ নির্বাচনী জনসভা আয়োজনের ঘোষণাও দেন। রিজভী জানান, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষ এবার ধানের শীষ প্রতীকে ভোট দেবে। তার ভাষায়, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি মানুষের আবেগের অংশ। সেই আবেগ ধারণ করেই ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করবেন।

শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন—এমন পরিবেশই বিএনপি আশা করে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ভোটের দুই দিন আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজনীতিবিদ-সাংবাদিকসহ ৪৩ জনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার

রাজনীতিবিদ-সাংবাদিকসহ ৪৩ জনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার