সম্মানসূচক ডক্টরেট পেলেন অভিনেত্রী রানি মুখার্জি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সম্মানসূচক ডক্টরেট পেলেন অভিনেত্রী রানি মুখার্জি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
সম্মানসূচক ডক্টরেট পেলেন অভিনেত্রী রানি মুখার্জি ছবির ক্যাপশন:

ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ তিন দশকের অভিনয়জীবন এবং বিভিন্ন সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে এই সম্মাননা দিয়েছে।

মেলবোর্নে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফএম) বিশেষ মঞ্চে আনুষ্ঠানিকভাবে রানি মুখার্জির হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেওয়া হয়। অভিনয়ের পাশাপাশি শিক্ষা, নারী ক্ষমতায়ন ও শিশু কল্যাণে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রায় ৩০ বছরের ক্যারিয়ারে রানি মুখার্জি ভারতীয় চলচ্চিত্রে নানা ধরনের শক্তিশালী ও জটিল চরিত্রে অভিনয় করেছেন। ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর মতো চলচ্চিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। নারীপ্রধান বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত রানি মুখার্জি লা ট্রোব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সম্মান শুধু একজন ভারতীয় অভিনেত্রীর জন্য নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের শক্তির প্রতিও স্বীকৃতি।

নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের কথা স্মরণ করে রানি জানান, কিশোরী বয়সে চলচ্চিত্রজগতে প্রবেশের সময় তাঁর সামনে নির্দিষ্ট কোনো পথনির্দেশ ছিল না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেই তিনি এগিয়ে গেছেন।

পর্দায় অভিনীত নারী চরিত্রগুলো ভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যাবে—ক্যারিয়ারের শুরুতে এমনটা ভাবেননি বলেও জানান তিনি।

মেলবোর্নে সম্মাননা গ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রানি মুখার্জির ভক্ত-অনুরাগীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। তিন দশকের অভিনয়জীবনে এটি তার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের মাঠে সশস্ত্র বাহিনী

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের মাঠে সশস্ত্র বাহিনী