বিরল খনিজে চীনকে চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ায় বড় মার্কিন বিনিয়োগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিরল খনিজে চীনকে চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ায় বড় মার্কিন বিনিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
বিরল খনিজে চীনকে চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ায় বড় মার্কিন বিনিয়োগ ছবির ক্যাপশন:

চীনের ওপর বিরল খনিজের নির্ভরতা কমাতে অস্ট্রেলিয়ায় বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম ‘স্ক্যান্ডিয়াম’ খনি নির্মাণে অস্ট্রেলিয়ার একটি কোম্পানিকে শর্ত সাপেক্ষে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। চীনের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ খনিজের বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।

শুক্রবার পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও খনি কর্মকর্তাদের বৈঠকের পর ঋণের বিষয়টি ঘোষণা করা হয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতে, অস্ট্রেলিয়ার এই প্রকল্প খনি থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত পশ্চিমা দেশগুলোর সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

অস্ট্রেলিয়ার খনি কোম্পানি সানরাইজ এনার্জি মেটালস নিউ সাউথ ওয়েলসের ফিফিল্ডে ‘সায়ারস্টন স্ক্যান্ডিয়াম প্রজেক্ট’ বাস্তবায়নের পরিকল্পনা করছে। কোম্পানির তথ্য অনুযায়ী, প্রকল্পটি থেকে মহাকাশ প্রযুক্তি, ৫জি ও ৬জি টেলিযোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে স্ক্যান্ডিয়াম সরবরাহ করা হবে।

স্ক্যান্ডিয়াম একটি গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা মৌল। এটি প্রতিরক্ষা, বিমান চলাচল ও ডেটা সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়ামকে আরও শক্তিশালী করতে স্ক্যান্ডিয়াম কার্যকর হওয়ায় উন্নত প্রযুক্তি ও শিল্প খাতে এর গুরুত্ব রয়েছে। বর্তমানে এর সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণের বড় অংশ চীনের নিয়ন্ত্রণে।

গত বছর প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য স্ক্যান্ডিয়াম রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে চীন। এর পর থেকেই বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর তৎপরতা বেড়েছে।

চীনের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই গত অক্টোবরে ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে একটি চুক্তি করেন। এতে দুই দেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে এক বিলিয়ন ডলার করে বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।

এদিকে সানরাইজ এনার্জি মেটালস গত বছর মার্কিন প্রতিরক্ষা ও মহাকাশ কোম্পানি লকহিড মার্টিনের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, প্রস্তাবিত খনি থেকে উৎপাদিত স্ক্যান্ডিয়ামের ২৫ শতাংশ প্রথম পাঁচ বছর লকহিড মার্টিনের কাছে বিক্রি করা হবে।

শুক্রবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং জাতীয় নিরাপত্তা ও শিল্পনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ খনিজ ও ব্যাটারি-সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে মোট ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জামায়াত ‘হাদিয়ার’ নামে চাঁদাবাজি করছে: রুহুল কবির রিজভী

জামায়াত ‘হাদিয়ার’ নামে চাঁদাবাজি করছে: রুহুল কবির রিজভী