রগ কেটে ইতিহাস তৈরি করতে বললেন গকসু এজিএস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রগ কেটে ইতিহাস তৈরি করতে বললেন গকসু এজিএস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
রগ কেটে ইতিহাস তৈরি করতে বললেন গকসু এজিএস ছবির ক্যাপশন:

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টে ব্যবহৃত ভাষা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে তিনি বলেছেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় বা গকসুর কোনো সম্পর্ক নেই।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে সামিউল হাসান শোভন বিএনপি, জামায়াত এবং বিভিন্ন ছাত্রসংগঠনের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। একই পোস্টে তিনি এমন কিছু বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পোস্টটি প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া দেখা যায়। গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্রিন্স সম্রাট মুস্তাকিম ফেসবুকে লেখেন, একজন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য দায়িত্বশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাধারণ শিক্ষার্থীরা এমন মন্তব্য স্বাভাবিকভাবে নাও নিতে পারেন।

এদিকে গকসুর ক্যান্টিন সম্পাদক মনোয়ার হোসেন অন্তরও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন। সেখানে তিনি অস্ত্রোপচারের বিভিন্ন ধাপ উল্লেখ করে বিদ্রূপাত্মক মন্তব্য করেন।

বিতর্কের বিষয়ে সামিউল হাসান শোভন বলেন, পোস্টে কোথাও গণ বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কোনো ঘটনার উল্লেখ করা হয়নি। তার দাবি, এটি জাতীয় রাজনীতি এবং দেশের বিভিন্ন ক্যাম্পাসের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণ। কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সঙ্গে পোস্টটির সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ছাত্র সংসদের কোনো ব্যক্তির ব্যক্তিগত বক্তব্যের দায়ভার ছাত্র সংসদ নেবে না। তবে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বক্তব্য ও আচরণে দায়িত্ববোধের প্রতিফলন থাকা উচিত। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু মন্তব্য অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত মত প্রকাশের ক্ষেত্রে সংযত ও সচেতন থাকার আহ্বান জানান।

অন্যদিকে, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নির্জনও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া গকসু নির্বাচনে সামিউল হাসান শোভনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা চললেও তিনি আগের মতোই রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
২৩ লাখ টাকার চেক মামলায় দোষী সাব্যস্ত সাহেদ, কারাগারে পাঠানো

২৩ লাখ টাকার চেক মামলায় দোষী সাব্যস্ত সাহেদ, কারাগারে পাঠানো