পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন:

আমেরিকা-পাকিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। অতীতের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, কৌশলগত স্বার্থে ওয়াশিংটন পাকিস্তানকে ব্যবহার করেছে এবং লক্ষ্য পূরণ হলে ‘টয়লেট পেপারের মতো’ ছুড়ে ফেলেছে। খবর এনডিটিভির।

খাওয়াজা আসিফ বলেন, ১৯৯৯ সালের পর, বিশেষ করে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনর্মিলনের মূল্য ছিল ভয়াবহ। এ প্রসঙ্গে তিনি পাকিস্তানের সাবেক সামরিক শাসক জিয়া-উল-হক ও পারভেজ মোশাররফের সমালোচনা করেন। তার অভিযোগ, তাদের সিদ্ধান্তে পাকিস্তান বহির্বিশ্বের যুদ্ধে জড়িয়ে পড়ে, যার দীর্ঘমেয়াদি প্রভাব এখনও দেশকে বহন করতে হচ্ছে।

পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে আসিফ স্বীকার করেন, পাকিস্তান প্রায়ই তার সন্ত্রাসবাদের ইতিহাস অস্বীকার করে এসেছে। তিনি একে ‘অতীতে স্বৈরশাসকদের’ ভুল সিদ্ধান্তের ফল বলে উল্লেখ করেন।

এ ছাড়া আফগানিস্তানের সঙ্গে দুইবার যুদ্ধে জড়ানো ইসলামাবাদের ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, পাকিস্তানে বর্তমান সন্ত্রাসবাদ অতীতের নীতিগত ভুলেরই পরিণতি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনকনে ঠান্ডায় বিপর্যস্ত রংপুর, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্র

কনকনে ঠান্ডায় বিপর্যস্ত রংপুর, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্র