নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নিহত ছবির ক্যাপশন:

নওগাঁ শহরের দয়ালের মোড়ে সড়ক দুর্ঘটনায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আ.ত.ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে পড়ে যান।

এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি পুলিশকে জানান।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার মূল কারণ ছিল অটোরিকশার সঙ্গে সংঘর্ষ। ওই সংঘর্ষের ফলে শিক্ষক সড়কে পড়ে যান এবং তখনই বাসটি তার ওপর উঠে যায়। স্থানীয়দের মতে, এ ঘটনায় বাসচালকের সরাসরি কোনো গাফিলতির বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়নি। তবে পুরো ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষকের পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি

কমেন্ট বক্স
ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালীয় রেফারি ওমর আরতান

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালীয় রেফারি ওমর আরতান