সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী ছবির ক্যাপশন:

সরকারের সমালোচনা গণতান্ত্রিক চর্চার অংশ হলেও রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব কেবল তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়, বরং সেই সত্যকে জনকল্যাণের স্বার্থে যথাযথভাবে উপস্থাপন করাও সমান গুরুত্বপূর্ণ।

রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের সঙ্গে সাংবাদিকতা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে, এটি সংবিধানিকভাবে রাষ্ট্রের অঙ্গ না হলেও কার্যত রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাই সংবাদমাধ্যমের দায়িত্বও সময়ের সঙ্গে আরও বেড়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, অনুসন্ধানের মাধ্যমে উঠে আসা সত্য অনেক সময় ব্যক্তিগত আকাঙ্ক্ষা কিংবা পূর্বনির্ধারিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এ অবস্থায় সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়ে।

রাষ্ট্র পরিচালনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা নির্ভর করে শাসকের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্যের ওপর। পাশাপাশি জবাবদিহি নিশ্চিত না হলে রাষ্ট্র পরিচালনা সঠিক দিকনির্দেশনা হারাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেইমারের ঐতিহাসিক প্রত্যাবর্তন, বিশ্বকাপে মাঠে নেমেই ব্রাজিল

নেইমারের ঐতিহাসিক প্রত্যাবর্তন, বিশ্বকাপে মাঠে নেমেই ব্রাজিল