তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের: সার্জিও গর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের: সার্জিও গর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের: সার্জিও গর ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সার্জিও গর উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে। এই আস্থার প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কিত তাদের বিদ্যমান ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে সংশোধন করেছে বলেও জানান তিনি।

বিশেষ দূত বলেন, বাংলাদেশ এখন নতুন মার্কিন বিনিয়োগের জন্য প্রস্তুত। তিনি এই ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেবেন এবং শিগগিরই বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ মূল্যায়নে মার্কিন ব্যবসায়ীদের আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা এবং তথ্য-প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রকে বিশেষ করে সয়াবিন, তুলা, গমসহ কৃষিপণ্যের সংরক্ষণাগার নির্মাণ এবং সরবরাহব্যবস্থার উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি তথ্য-প্রযুক্তি খাতে বৃহৎ পরিসরে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করার আগ্রহের কথাও তুলে ধরেন।

সার্জিও গর বলেন, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক প্রযুক্তিভিত্তিক উদ্যোগ ‘প্যাক্স সিলিকা’র গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মার্কিন বিশেষ দূত বাংলাদেশ সরকার ও জনগণের মানবিক ভূমিকার প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর সহযোগিতায় বাংলাদেশে খাদ্য ও ওষুধের মাননিয়ন্ত্রণসংক্রান্ত পরীক্ষা কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মত প্রকাশ করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানাতে, ওসমান হাদির কবরে এখনো ম

অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানাতে, ওসমান হাদির কবরে এখনো ম