১ আগস্ট ইবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, প্রধান অতিথি শিক্ষামন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১ আগস্ট ইবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, প্রধান অতিথি শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
১ আগস্ট ইবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন:

নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ ও দিকনির্দেশনা দিতে আগামী শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেবেন বলে মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে। এরপর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে উচ্চশিক্ষা, নৈতিকতা, গবেষণা, নেতৃত্ব এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীসেবা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন।

বক্তব্য পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় এ আয়োজনের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হবে।

সেন্ট্রাল ওরিয়েন্টেশনকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আয়োজকরা আশা করছেন, শিক্ষা খাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি এবং দিকনির্দেশনামূলক বক্তব্য নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর