শিবগঞ্জে ৫৯ বিজিবির ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’ উদ্বোধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিবগঞ্জে ৫৯ বিজিবির ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
শিবগঞ্জে ৫৯ বিজিবির ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’ উদ্বোধন ছবির ক্যাপশন:


চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে চোরাচালানে নিবৃত্ত করতে বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আত্মনির্ভরশীল করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)।

মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)'র ব্যবস্থাপনায় প্রথমবারের মতো চালু হয়েছে "সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার"।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে 'সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের' উদ্বোধন করেন,৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

রাজশাহী সেক্টরের নির্দেশনায় পরিচালিত এই উদ্যোগে প্রথম ধাপে সীমান্তবর্তী এলাকার ২৫ জন বেকার যুবক অংশ নিচ্ছেন। চার সপ্তাহব্যাপী মোবাইল মেরামত প্রশিক্ষণের মাধ্যমে তাদের ডিজিটাল দক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী,শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার,শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন আক্তার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন,সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি জানান,বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

বিজিবির প্রত্যাশা,এ প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী এলাকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি,জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তারা সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক উন্নয়নেও বিজিবির এই উদ্যোগ সীমান্তবাসীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগ

সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগ