নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত ও আহত ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত ও আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত ও আহত ২ ছবির ক্যাপশন:

নেত্রকোনার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর-পালেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবান মিয়া (৩১) মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী আরেকটি ট্রাক ইছবপুর-পালেরঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

সংঘর্ষে একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ওই চালক ও তার সহকারী সেখান থেকে চলে যান।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক কেটে ভেতরে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিড়িয়াখানার ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের নামকরণ বিতর্কে কিউরেটর

চিড়িয়াখানার ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের নামকরণ বিতর্কে কিউরেটর