৭১ ও ২৪ নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়: বাবর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৭১ ও ২৪ নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়: বাবর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
৭১ ও ২৪ নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়: বাবর ছবির ক্যাপশন:

নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খলিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত ও অসংখ্য মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে। এই ইতিহাস অস্বীকার বা বিকৃত করার যেকোনো প্রচেষ্টা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে এক করে দেখতে চায়, তারা প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বিএনপি ৭১-এর মুক্তিযুদ্ধকে যেমন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তেমনি ২৪-এর গণআন্দোলনের প্রতিও সম্মান জানায়।

তিনি অভিযোগ করে বলেন, দেশে এমন একটি রাজনৈতিক দল রয়েছে যাদের কার্যক্রম সম্পূর্ণরূপে মুনাফেকির ওপর দাঁড়িয়ে আছে। মুক্তিযুদ্ধ নিয়ে কথা উঠলেই তারা নীরব থাকে, অথচ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে দিয়ে অন্য কাউকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালায়। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জনসভায় তিনি আরও বলেন, নির্বাচিত হলে মদন, মোহনগঞ্জ ও খলিয়াজুড়িকে মাদক ও জুয়ামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন দলীয় নেতাকর্মীদের ফজরের নামাজ আদায় করে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান এবং ফলাফল সংগ্রহ শেষে ঘরে ফেরার নির্দেশনা দেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আল-উদেইদ ঘাঁটি থেকে সেনা সরানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-যুক্ত

আল-উদেইদ ঘাঁটি থেকে সেনা সরানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-যুক্ত