হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০ ছবির ক্যাপশন:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক তাজুল ইসলাম রুবেল (৫১) নিহত হন। তিনি কিশোরগঞ্জ জেলার দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এছাড়া লাকি পরিবহনের বাসচালকসহ উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিস এবং পুলিশ দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরাতে কিছুটা সময় লাগায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম শেষ করে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সমস্যার সঙ্গে সমাধান তুলে ধরলেন তাসনিম জারা

সমস্যার সঙ্গে সমাধান তুলে ধরলেন তাসনিম জারা