বিশ্বকাপ ভেন্যুর নিষিদ্ধ আকাশসীমায় প্রায় ৬০০ ড্রোন জব্দ করল যুক্তরাষ্ট্র The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ ভেন্যুর নিষিদ্ধ আকাশসীমায় প্রায় ৬০০ ড্রোন জব্দ করল যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
বিশ্বকাপ ভেন্যুর নিষিদ্ধ আকাশসীমায় প্রায় ৬০০ ড্রোন জব্দ করল যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন:

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরুর পর থেকে দেশটির বিভিন্ন স্টেডিয়াম ও সমর্থকদের জমায়েতস্থলের আশপাশের নিষিদ্ধ আকাশসীমা থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে আইনশৃঙ্খলা ও বিমান চলাচল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন (TSA)।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ জুন বিশ্বকাপ শুরু হওয়ার পর বিভিন্ন ম্যাচ ভেন্যু ও ফ্যান জোনের ওপর অনুমতি ছাড়া ড্রোন উড়ানোর বহু ঘটনা শনাক্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব ড্রোন তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে ম্যাচের দিন স্টেডিয়ামের চারপাশে তিন নটিক্যাল মাইল পর্যন্ত এবং মাটি থেকে তিন হাজার ফুট (প্রায় ৯১৪ মিটার) উচ্চতা পর্যন্ত আকাশসীমা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ অনুমতি ছাড়া এই এলাকায় কোনো ধরনের ড্রোন বা উড়োজাহাজ পরিচালনা করা যাবে না।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (FBI) জানিয়েছে, বিশ্বকাপ আয়োজক ১১টি শহরের প্রতিটিতেই নিষিদ্ধ আকাশসীমায় ড্রোন শনাক্ত ও জব্দ করা হয়েছে। এর মধ্যে শুধু মায়ামি থেকেই ১৩০টি ড্রোন জব্দ করা হয়েছে। অন্যদিকে ডালাসে অনুষ্ঠিত পাঁচটি ম্যাচের সময় ৭০টিরও বেশি ড্রোন আটক করা হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, স্টেডিয়ামের পাশাপাশি ফ্যান জোনের এক নটিক্যাল মাইলের মধ্যে এবং মাটি থেকে এক হাজার ফুট উচ্চতা পর্যন্ত ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার জরিমানা, ফৌজদারি মামলা এবং ড্রোন জব্দের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামগুলোর আশপাশে এফবিআইয়ের বিশেষ প্রযুক্তিসম্পন্ন ইউনিট মোতায়েন রয়েছে। এসব ইউনিট অনুমতি ছাড়া উড়ানো ড্রোন শনাক্ত ও প্রয়োজনে নিষ্ক্রিয় করছে। ইতোমধ্যে ডালাসে নিষিদ্ধ আকাশসীমায় ড্রোন ওড়ানোর অভিযোগে মেক্সিকোর এক নাগরিকের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে আকাশপথে নজরদারি অব্যাহত থাকবে। ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলতে সবাইকে সতর্ক করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে