নওগাঁয় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নওগাঁয় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
নওগাঁয় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:
নওগাঁয় আনুষ্ঠানিকভাবে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ৬ জুলাই সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।
​সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত বক্তারা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।
​কৃষি অফিস সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিনে উপজেলার মোট ৪ হাজার১৩০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে ২১০০ কৃষকের মাঝে রোপা আমনের ধানের ৫ কেজি বীজ, ডিএপি-এমওপি সার ১০কেজি করে, ৪৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ ১ কেজি করে বীজ ও ডিএপি-এমওপি সার ১০কেজি করে বিতরণ করা হয়। এছাড়া ১১৫০ জন কৃষকের মাঝর গ্রীষ্মকালীন শাক-সবজি বিভিন্ন প্রকার বীজ ও ১৫ কেজি করে ডিএপি-এমওপি সার বিতরণ করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, "কৃষি ও কৃষক আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো সংকটে কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর। এই প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি কৃষকদের উৎপাদন সচল রাখতে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। সরকারের এই সময়োপযোগী উদ্যোগ ও বিনামূল্যে মানসম্মত বীজ-সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।

নিউজটি পোস্ট করেছেন : মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি

কমেন্ট বক্স
মহেশপুরে সড়ক দুর্ঘটনা, নিহত নারী, সংকটে ছেলে

মহেশপুরে সড়ক দুর্ঘটনা, নিহত নারী, সংকটে ছেলে