কুড়িগ্রামের ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন ও বড়ভিটা ইউনিয়নের সীমান্তবর্তী রাবাইতারী ও নওদাবাস গ্রামে নালার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।৫ রবিবার  জুলাই রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরশী আক্তার (৭), সে আনিসুর রহমানের মেয়ে এবং একই বয়সী লিমা আক্তার লূসি (৭), সে নূর হোসেনের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফিরে দুই শিশু খেলতে বের হয়। এরপর দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধান শুরু করেন। পরে রাত প্রায় ৮টার দিকে বাড়ির পেছনের একটি নালায় তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুই নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নন্দীগ্রামে মোটরসাইকেল–ভটভটির সংঘর্ষ

নন্দীগ্রামে মোটরসাইকেল–ভটভটির সংঘর্ষ