এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১ ছবির ক্যাপশন:

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এতে অনুপস্থিতির গড় হার দাঁড়িয়েছে ২ দশমিক ১৩ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন ২১৩টি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর প্রথম দিনের পরীক্ষায় ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৯ হাজার ৯৮ জন। ফলে মোট ১ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, রংপুর জেলায় ৩৮৯ জন, দিনাজপুরে ৩৬৬ জন, গাইবান্ধায় ৩৩৪ জন, নীলফামারীতে ২৩২ জন, কুড়িগ্রামে ২০৪ জন, ঠাকুরগাঁওয়ে ১৬০ জন, লালমনিরহাটে ১৩৪ জন এবং পঞ্চগড়ে ১২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। একই বিবরণীতে উল্লেখ করা হয়, পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল। তবে অসদুপায়ের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভি পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি জোরদার করা হয়েছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, পরবর্তী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, কিয়েভে নিহত বেড়ে ১৮

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, কিয়েভে নিহত বেড়ে ১৮