দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণহানি বেড়ে ১৬ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণহানি বেড়ে ১৬

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণহানি বেড়ে ১৬ ছবির ক্যাপশন:

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মে মাস থেকে দেশজুড়ে দুই হাজারের বেশি মানুষ তাপজনিত বিভিন্ন অসুস্থতায় চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতির ক্রমাবনতির মধ্যে রাজধানী সিউলে ইতিহাসে প্রথমবারের মতো ‘চরম তাপপ্রবাহ সতর্কতা’ জারি করেছে কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

রোববার (২ আগস্ট) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়াংসান শহরে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা দক্ষিণ কোরিয়ার ১২২ বছরের আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে সর্বোচ্চ। এরপর তাপপ্রবাহ ধীরে ধীরে দেশের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার (৪ আগস্ট) সিউলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং পরবর্তী কয়েক দিন প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং বিদ্যুতের অতিরিক্ত চাহিদা সামাল দেওয়া এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, চরম আবহাওয়া এখন নতুন বাস্তবতায় পরিণত হয়েছে। তাই দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অবকাঠামোগত পরিবর্তন জরুরি।

রাজধানী সিউলে তাপপ্রবাহের প্রভাব কমাতে একাধিক জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৬৩ হাজার ঝুঁকিপূর্ণ নাগরিক, বিশেষ করে বয়স্ক, প্রতিবন্ধী ও দীর্ঘমেয়াদি রোগীদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া শহরের তাপমাত্রা কমাতে ২০০টি পানিবাহী ট্রাক প্রতিদিন বিভিন্ন সড়কে পানি ছিটাচ্ছে। নগরজুড়ে কৃত্রিম জলীয় কুয়াশা (মিস্ট) ব্যবস্থাও চালু করা হয়েছে।

অন্যদিকে উত্তর গিয়ংসাং প্রদেশে ড্রোনের মাধ্যমে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে এবং জনসমাগমপূর্ণ এলাকায় থার্মাল ক্যামেরা ব্যবহার করে তাপমাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে। সোমবার গোরিয়ং শহরে তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চচাপ বলয়, সরাসরি সূর্যের তাপ এবং ফোহেন প্রভাবের কারণে এই তীব্র তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। টাইফুন ‘ডলফিন’-এর গতিপথের ওপর আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতিও অনেকাংশে নির্ভর করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব আব্দুস সাত্তার,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব আব্দুস সাত্তার,