আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গ, ৮ বছর নিষিদ্ধ অখিলেশ রেড্ডি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গ, ৮ বছর নিষিদ্ধ অখিলেশ রেড্ডি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গ, ৮ বছর নিষিদ্ধ অখিলেশ রেড্ডি ছবির ক্যাপশন:

ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের স্পিনার বোদুগুম অখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার এক বিবৃতিতে আইসিসি জানায়, অখিলেশ রেড্ডি আইসিসির অ্যান্টি-করাপশন কোডের তিনটি ধারা লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে দেওয়া শাস্তি ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। একই দিনে তাকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছিল।

আইসিসির তথ্য অনুযায়ী, অভিযোগগুলো ২০২৫ সালের আবুধাবি টি-টেন টুর্নামেন্টকে কেন্দ্র করে। তদন্ত শেষে তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধির একাধিক ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

অখিলেশ রেড্ডির বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে—ম্যাচের ফলাফল, অগ্রগতি বা পরিচালনাকে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা কিংবা এমন ষড়যন্ত্রে অংশগ্রহণ; অন্য কোনো অংশগ্রহণকারীকে একই ধরনের অনিয়মে উৎসাহ বা সহায়তা করা; এবং দুর্নীতি দমন ইউনিটের তদন্তে বাধা সৃষ্টি করতে তদন্ত-সংশ্লিষ্ট তথ্য ও মোবাইল ফোনের বার্তা মুছে ফেলা।

আইসিসি বলেছে, এসব কর্মকাণ্ড ক্রিকেটের স্বচ্ছতা ও সুষ্ঠু প্রতিযোগিতার নীতির পরিপন্থী। তাই তদন্ত শেষে তাকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

২৬ বছর বয়সী অখিলেশ রেড্ডি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি এবং বল হাতে নিয়েছেন মাত্র একটি উইকেট

ক্রিকেটে দুর্নীতি ও ম্যাচ ফিক্সিং রোধে আইসিসি দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থান নিয়ে আসছে। সংস্থাটি নিয়মিতভাবে বিভিন্ন টুর্নামেন্টে নজরদারি পরিচালনা করে এবং কোনো খেলোয়াড় বা সংশ্লিষ্ট ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে কঠোর শাস্তি প্রদান করে থাকে। অখিলেশ রেড্ডির বিরুদ্ধে দেওয়া এই আট বছরের নিষেধাজ্ঞাও সেই নীতিরই অংশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাবার মুক্তির আশায় নির্বাচনী প্রচারে নামলেন হাবিবা কিবরিয়া

বাবার মুক্তির আশায় নির্বাচনী প্রচারে নামলেন হাবিবা কিবরিয়া