ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবির ক্যাপশন:

গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ইয়াসিন আলী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) সকাল থেকে মাদরাসার প্রধান গেটের সামনে, গাজীপুরা বাস স্ট্যান্ড ও এশিয়া পাম্প এলাকায় তারা অবস্থান নেন। বেলা ১১টার দিকে মহাসড়ক অবরোধ করা হলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত

শিক্ষার্থীদের দাবি, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন আলী (১৭) নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানটি ইয়াসিনকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের পর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

চার দফা দাবি শিক্ষার্থীদের

তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) উদ্যোগে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে চার দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে এশিয়া পাম্প ও গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবন ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা।

এ ছাড়া শুধু আশ্বাস না দিয়ে কার্যকর ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, মহাসড়ক এখনো বন্ধ রয়েছে এবং সমস্যা সমাধানে আলোচনা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হারানো অস্ত্র উদ্ধার বড় চ্যালেঞ্জ : নির্বাচন কমিশনার সানাউল্

হারানো অস্ত্র উদ্ধার বড় চ্যালেঞ্জ : নির্বাচন কমিশনার সানাউল্