বাস টার্মিনাল ঘিরে ঈদযাত্রায় ডিএমপির কঠোর নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাস টার্মিনাল ঘিরে ঈদযাত্রায় ডিএমপির কঠোর নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
বাস টার্মিনাল ঘিরে ঈদযাত্রায় ডিএমপির কঠোর নির্দেশনা ছবির ক্যাপশন: ঈদযাত্রা নিরাপদ করতে বাস টার্মিনালে যাত্রী ও যানবাহনের উপর নজরদারি বাড়িয়েছে ডিএমপি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ২৩ দফা নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বাস টার্মিনাল ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের নির্ধারিত শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া বাসের ছাদে যাত্রী বহন, পণ্যবাহী বা পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাবে না এবং নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় যেমন বাঁক, সরু সেতু বা ওভারটেকিং নিষিদ্ধ স্থানে ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে।

ডিএমপি আরও জানিয়েছে, নেশাজাতীয় দ্রব্য সেবন করে বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া কোনো চালক গাড়ি চালাতে পারবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার এবং উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে হবে।

চালকদের ক্ষেত্রে একটানা পাঁচ ঘণ্টার বেশি এবং দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য না করার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, যত্রতত্র বাসে না উঠে নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার ব্যবহার করতে হবে। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং নিজের মালামাল নিজের দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই টার্মিনালে উপস্থিত হওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

পথচারীদের জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপারের আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিএমপির ৪ থানার ওসির রদবদল

ডিএমপির ৪ থানার ওসির রদবদল