হাসিনার ভাষাতেই বিরোধী দল কথা বলছে: ফখরুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাসিনার ভাষাতেই বিরোধী দল কথা বলছে: ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
হাসিনার ভাষাতেই বিরোধী দল কথা বলছে: ফখরুল ছবির ক্যাপশন:

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান বিরোধী দল আগের মতোই রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের ভাষায় বিরোধীদের সমালোচনা করতেন, বর্তমান বিরোধী দলও একই ধরনের ভাষা ব্যবহার করছে।

রোববার রংপুরে সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ২৫টি দুস্থ পরিবারের মধ্যে চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বিরোধী দলের পক্ষ থেকে ‘করতে দেব না’, ‘চলতে দেব না’ কিংবা ‘শেষ করতে দেব না’—এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।

সরকারের দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই অনেক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে এবং বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। তার ভাষ্য, এত বড় পরিবর্তন অল্প সময়ে করা সহজ নয় এবং কারও হাতে ‘আলাদিনের চেরাগ’ নেই।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের সরকার দীর্ঘ সময় ধরে নতুন তেল-গ্যাস অনুসন্ধানে যথেষ্ট উদ্যোগ নেয়নি এবং বাপেক্সকে কার্যত দুর্বল করে রাখা হয়েছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে সক্রিয় করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশে তেল ও গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

ফখরুল আরও বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে দেশের জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন পণ্যের দামেও। জাহাজ ভাড়া বৃদ্ধি ও আমদানি ব্যয় বাড়ার কারণে সামগ্রিকভাবে বাজারে মূল্যবৃদ্ধি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়