জুলাই জাদুঘরে অব্যবস্থাপনা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুলাই জাদুঘরে অব্যবস্থাপনা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
জুলাই জাদুঘরে অব্যবস্থাপনা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি ছবির ক্যাপশন:

প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা প্রটোকল ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘর চালু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে শহীদদের স্মৃতিচিহ্ন, বিভিন্ন স্থাপনা ও ইলেকট্রনিক সরঞ্জাম ক্ষতির ঝুঁকিতে রয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। একই সঙ্গে জাদুঘরের কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সেকশন ও স্মারক সরিয়ে ফেলার অভিযোগও উঠেছে।

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জাদুঘরটি পর্যাপ্ত স্টাফ ও নিরাপত্তা প্রটোকল ছাড়া খোলার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন ও গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সরঞ্জাম রয়েছে। নিরাপত্তাব্যবস্থা যথাযথ না থাকলে এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রয়োজনে সাময়িকভাবে জাদুঘর বন্ধ রেখে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নিরাপত্তা প্রটোকলের মহড়া শেষে এটি চালুর পরামর্শ দেন তিনি।

জনবল সংকটে স্মৃতিচিহ্ন রক্ষায় উদ্বেগ

জাদুঘর প্রস্তুতের কাজে যুক্ত ছিলেন এমন এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে কোনো পেশাদার ব্যবস্থাপনা কমিটি নেই। পর্যাপ্ত লোকবল না থাকায় কাচের ভেতরে রাখা স্মৃতিস্মারক স্পর্শ করা এবং বিভিন্ন ইনস্টলেশন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে তিনি দাবি করেন।

তাঁর অভিযোগ, শহীদ ইব্রাহিমের সাইকেলের মতো বড় স্মারকও পর্যাপ্ত সুরক্ষা ছাড়া রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ছবি, টেলিভিশন ও ট্যাব মানুষের স্পর্শে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।

কয়েকটি সেকশন সরানোর অভিযোগ

ওই ব্যক্তি জানান, সীমান্ত হত্যা নিয়ে নির্ধারিত রুমটি বর্তমানে ফাঁকা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভুক্তভোগীদের জন্য নির্ধারিত সেকশনের কিছু ইনস্টলেশনও নেই।

জাদুঘর পরিদর্শন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও কয়েকটি সেকশন সরিয়ে ফেলার অভিযোগ করেন। তাঁর দাবি, ‘বর্ডার কিলিং রুম’, ফেলানীর ভাস্কর্য, ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ এবং মোদিবিরোধী আন্দোলনের ইতিহাসসংবলিত সেকশন সরিয়ে নেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম দ্রুত পর্যাপ্ত জনবল নিয়োগের আহ্বান জানান। তাঁর দাবি, প্রায় ২০০ জন জনবল প্রয়োজন হলেও বর্তমানে ১৫ থেকে ২০ জন কাজ করছেন এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিফা বিশ্বকাপ ২০২৬: প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো ডিআর

ফিফা বিশ্বকাপ ২০২৬: প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো ডিআর