২৭ জুলাই শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২৭ জুলাই শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
২৭ জুলাই শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম ছবির ক্যাপশন:

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম আগামী সোমবার (২৭ জুলাই) শুরু হবে। সেদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে ট্রাইব্যুনাল সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে ৭ মে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে। ওইদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে পরিচালিত অভিযানের সময় সংঘটিত ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারের বিষয়ে কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থার তথ্যে বলা হয়েছে, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

আগামী ২৭ জুলাইয়ের শুনানিতে তদন্ত প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা ভারতীয় কনডম বাজারে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা ভারতীয় কনডম বাজারে