বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা রিয়াদসহ ৪ জন কারাগারে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা রিয়াদসহ ৪ জন কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা রিয়াদসহ ৪ জন কারাগারে ছবির ক্যাপশন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে রাজধানীর গুলশানে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনজন হলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহ্মেদ আশিক ও সায়েম শিকদার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে জামিনের আবেদনও করা হয়। আদালত পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য ১ মার্চ নির্ধারণ করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৬ জুলাই রাজ্জাককে রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিদের সঙ্গে ভুক্তভোগী নির্জন সরদার ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। অভিযুক্তরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলায় ৪১২ নম্বর রুমে নির্জনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনের নাকের উপরের অংশে আঘাত করেন, ফলে গুরুতর রক্তক্ষরণ হয়। এছাড়াও, অন্য আসামিরা চেয়ার ও অন্যান্য উপকরণ দিয়ে ভুক্তভোগীকে মারধর করে।

ঘটনার সময় ভুক্তভোগীর বন্ধুবান্ধব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে আসলেও আসামিরা তাদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে।

মামলার তদন্ত চলমান রয়েছে এবং আগামী ১ মার্চ জামিন শুনানির জন্য নির্ধারিত আছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনী মাঠে সহিংসতা গণতন্ত্রের পরিপন্থী : জামায়াত

নির্বাচনী মাঠে সহিংসতা গণতন্ত্রের পরিপন্থী : জামায়াত