সাবেক স্ত্রী হত্যা মামলায় কারাগারে জামায়াত নেতা আবু বকর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাবেক স্ত্রী হত্যা মামলায় কারাগারে জামায়াত নেতা আবু বকর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
সাবেক স্ত্রী হত্যা মামলায় কারাগারে জামায়াত নেতা আবু বকর ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে ব্যক্তির মাধ্যমে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিটভুক্ত আসামি আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক সাদেকুর রহমান তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর একজন রুকন হিসেবে পরিচিত। আদালত ও মামলার নথি অনুযায়ী, নিহত সালেহা বেগমের সঙ্গে তার গোপনে বিয়ে হয়েছিল। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। অভিযোগ অনুযায়ী, জমি কেনার জন্য সালেহা বেগমের কাছ থেকে ৩০ লাখ টাকা নেওয়ার পর উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

তদন্তে পুলিশের দাবি, ২০২৫ সালের ১৫ জুন দিবাগত রাতে ভাড়াটে ব্যক্তি মো. সেলিমের মাধ্যমে সালেহা বেগমকে হত্যা করা হয়। পরদিন কমলনগরের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরের একটি পরিত্যক্ত ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

পরে তদন্তে সেলিমকে গ্রেপ্তার করলে তিনি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আবু বকর ছিদ্দিক ৫০ হাজার টাকার বিনিময়ে সেলিমকে হত্যার দায়িত্ব দেন। তদন্ত শেষে পুলিশ সেলিম ও আবু বকর ছিদ্দিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন পলাতক থাকায় আবু বকরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসাইন জানান, আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

এদিকে নিহত সালেহা বেগমের স্বজনরা অভিযোগ করেছেন, অর্থসংক্রান্ত বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা মামলার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে বগুড়ায় নতুন শর্তে তেল বিক্রি

জ্বালানি সংকটে বগুড়ায় নতুন শর্তে তেল বিক্রি