সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা, আরো দুজনের সাক্ষ্যগ্রহণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা, আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা, আরো দুজনের সাক্ষ্যগ্রহণ ছবির ক্যাপশন:

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে দুই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে সাক্ষ্য দেন সহকারী উপপরিদর্শক (এএসআই) গ্রীশ চন্দ্র বর্মণ এবং এএসআই আজমল হোসেন। জামিনে থাকা আসামিদের উপস্থিতিতেই তারা আদালতে সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সাক্ষীদের জেরা করেন।

জেরা শেষে আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন।

মামলার আসামিরা হলেন—মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।

ঘটনাটি ঘটে ২০১৮ সালের ৪ আগস্ট রাতে। সেদিন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজ শেষে ফেরার পথে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই বছরের ১০ আগস্ট ড. বদিউল আলম মজুমদার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৮ জানুয়ারি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এরপর ২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

তবে সাক্ষীদের জবানবন্দিতে নতুন তথ্য উঠে আসায় ২০২২ সালের ২৭ ডিসেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৯ নভেম্বর আদালত ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বর্তমানে মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সাক্ষ্যগ্রহণ অব্যাহত আছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু