সিডনির লেকাম্বায় গাড়ির ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিডনির লেকাম্বায় গাড়ির ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
সিডনির লেকাম্বায় গাড়ির ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত ছবির ক্যাপশন:

অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা লেকাম্বায় এক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লেকাম্বার দ্য বুলেভার্ড সড়কে নির্ধারিত পথচারী পারাপারের স্থানে একটি গাড়ি দুইজনকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবাকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, দুপুর প্রায় ১টার দিকে জরুরি সহায়তার কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সাদা রঙের টয়োটা টারাগো পথচারীদের ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অডি গাড়িকে আঘাত করে। আশপাশের সিসিটিভি ক্যামেরায় ঘটনার কিছু অংশ ধারণ হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

আহতদের মধ্যে প্রায় ৩০ বছর বয়সী এক নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে লিভারপুল হাসপাতাল-এ নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৬০ বছর বয়সী এক পুরুষকে সেন্ট জর্জ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনায় জড়িত গাড়িটির ৮২ বছর বয়সী চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাকে বাধ্যতামূলক পরীক্ষার আওতায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

ঘটনার পর ক্যাম্পসি পুলিশ এরিয়া কমান্ড ঘটনাস্থলকে অপরাধস্থল ঘোষণা করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ, গাড়ির গতি, পথচারীদের অবস্থানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শী এবং যাদের গাড়ির ড্যাশক্যামে ঘটনার ভিডিও থাকতে পারে, তাদের তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নদীতে নিখোঁজের একদিন পর কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার

নদীতে নিখোঁজের একদিন পর কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার