ওজন কমাতে এড়িয়ে চলুন এই তিনটি ভুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ওজন কমাতে এড়িয়ে চলুন এই তিনটি ভুল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
ওজন কমাতে এড়িয়ে চলুন এই তিনটি ভুল ছবির ক্যাপশন:

ওজন কমানোর যাত্রা অনেক সময় সঠিক দিকনির্দেশনা ছাড়া ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। অনেকেই মনে করেন, খাবার পুরোপুরি বন্ধ করে দিলে দ্রুত ওজন কমানো সম্ভব। কিন্তু বাস্তবে এটি বিপরীত প্রভাব ফেলে—শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায় এবং নানা ধরনের স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা বাড়ে। ওজন কমানোর পথে যেসব সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত, তা নিচে আলোচনা করা হলো।

১. খাবার পুরোপুরি বন্ধ করা বা ক্যালরি হঠাৎ কমানো

অনেকের মধ্যে একটি প্রচলিত ভুল হল ব্রেকফাস্ট বা ডিনার বাদ দেওয়া। এটি শরীরকে দুর্বল করে দেয় এবং রক্তে শর্করার মাত্রা এলোমেলো করে ফেলে। হঠাৎ করে ক্যালরি কমালে শরীরচর্চার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় না। তাই ডায়েট মানে না খেয়ে থাকা নয়। বরং ধীরে ধীরে ক্যালরি সীমিত করুন এবং সময়মতো পুষ্টিকর খাবার খান। ছোট ছোট মিল দিয়ে দিনের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করুন।

২. পর্যাপ্ত প্রোটিন গ্রহণ না করা

প্রোটিন শরীরের হজম প্রক্রিয়া বা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং দীর্ঘসময় পেট ভরানোর অনুভূতি দেয়। অনেকের প্লেটে প্রোটিনের অভাব থাকে, যা ওজন কমানোর প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করতে পারে। সুস্থভাবে ওজন কমাতে ডালে, ডিম, পনির, মুরগি এবং অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা জরুরি। প্রোটিন কেবল ওজন নিয়ন্ত্রণে সহায়ক নয়, এটি পেশী গঠনের জন্যও অপরিহার্য।

৩. প্যাকেটজাত ‘ডায়েট ফুড’ খাওয়া

বাজারে লো-ক্যালরি বার, ‘ডায়েট’ পানীয় বা প্রক্রিয়াজাত খাবার ওজন কমানোর প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু এগুলোতে লুকানো চিনি ও প্রিজারভেটিভ থাকে, যা স্বাভাবিক খাদ্যের চেয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। অনিয়মিতভাবে এই ধরনের খাবার খেলে কোলেস্টেরল ও রক্তে সুগারের মাত্রা বাড়তে পারে। তাই প্যাকেটজাত ‘ডায়েট ফুড’-এর পরিবর্তে তাজা ফলমূল, শাকসবজি ও ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করা উচিত।

স্বাস্থ্যকর ডায়েটের জন্য অতিরিক্ত টিপস

  • ছোট পরিমাণে, কিন্তু ঘন ঘন খাবার: প্রতিদিন ৫–৬ বার ছোট মিল খেলে মেটাবলিজম সচল থাকে।

  • জল পর্যাপ্ত পান: পর্যাপ্ত পানি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে।

  • শরীরচর্চা: ব্যায়াম ও হাঁটা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

  • সঠিক ঘুম: পর্যাপ্ত ঘুম না হলে ওজন নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়।

সর্বোপরি, ওজন কমানো মানে দ্রুত ফলাফল নয়, বরং স্বাস্থ্যকর জীবনধারা গঠন। খাবার কমানো, প্রোটিনের অভাব, ও প্যাকেজড খাবারের প্রতি অতিরিক্ত নির্ভরতা—এই তিনটি ভুল এড়িয়ে চললে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো সম্ভব। স্মরণ রাখুন, ধীরে ধীরে পরিবর্তনই দীর্ঘমেয়াদে স্থায়ী ফলাফল আনে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্পকে নোবেল মেডেল উপহার দিলেন মাচাদো

ট্রাম্পকে নোবেল মেডেল উপহার দিলেন মাচাদো