পানির নিচে ২০ ঘণ্টার শুটিং, ‘পাগলামি’ বললেন রাশমিকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পানির নিচে ২০ ঘণ্টার শুটিং, ‘পাগলামি’ বললেন রাশমিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
পানির নিচে ২০ ঘণ্টার শুটিং, ‘পাগলামি’ বললেন রাশমিকা ছবির ক্যাপশন:

ভারতীয় সিনেমায় নতুন এক মাইলফলক গড়তে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার আসন্ন সিনেমা ‘মাইসা’ (Mysaa)-এর জন্য পানির নিচে একটি বিশাল অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন তিনি। নির্মাতাদের দাবি, এটি ভারতীয় চলচ্চিত্রে কোনো নারীপ্রধান চরিত্রকে কেন্দ্র করে নির্মিত প্রথম আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো স্টান্ট দৃশ্যটি কোনো বডি ডাবল বা ডামি ছাড়াই নিজেই সম্পন্ন করেছেন রাশমিকা। ঝুঁকিপূর্ণ এই শুটিংয়ে তিনি নিজেই অংশ নিয়ে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছেন।

সম্প্রতি সিনেমাটির নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের নেপথ্যের (বিটিএস) কিছু ছবি ও একটি ঝলক প্রকাশ করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে থেকে এই জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন রাশমিকা।

নির্মাতারা বলেন, রাশমিকা মান্দানার হাত ধরেই ভারতীয় সিনেমার প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স বাস্তবে রূপ পেল। দর্শকদের জন্য গভীর পানির নিচে এক ভিন্নধর্মী অ্যাকশন অভিজ্ঞতা অপেক্ষা করছে।

শুটিংয়ের অভিজ্ঞতা নিজের ইনস্টাগ্রাম স্টোরি-তেও ভাগ করে নিয়েছেন রাশমিকা। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় থাকার কারণ ছিল এই কঠিন শুটিং।

রাশমিকার ভাষায়, ‘এটি আমার জীবনের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। আমরা হয়তো একটু পাগলামি করেছি, কিন্তু এই চ্যালেঞ্জই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে।’

রাবিন্দ্র পুলে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত ‘মাইসা’ একটি উপজাতীয় অঞ্চলকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন অ্যাকশন থ্রিলার। এটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারীপ্রধান প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমা। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, পানির নিচে এমন উচ্চমাত্রার অ্যাকশন দৃশ্য ভারতীয় সিনেমায় নতুন প্রযুক্তিগত ও নান্দনিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাধীনতা দিবসের আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহ

স্বাধীনতা দিবসের আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহ