চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ ছবির ক্যাপশন: চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশকে ঘিরে প্রস্তুতির দৃশ্য।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে আজ শনিবার (১৩ জুন) সমাবেশ আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা চালানো হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন। তাদের মধ্যে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ঘটবে এবং বিভিন্ন রাজনৈতিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির বিষয়ে জনমত আরও জোরালো হবে।

সমাবেশকে সফল করতে বিভিন্ন পর্যায়ে সমন্বয় সভা, প্রচার কার্যক্রম এবং সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক অঙ্গনে এ কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চাঁদাবাজ নয়, সাধারণ মানুষের ওপরই আমাদের নির্ভরতা: হাসনাত আব্

চাঁদাবাজ নয়, সাধারণ মানুষের ওপরই আমাদের নির্ভরতা: হাসনাত আব্