রাজশাহীতে পরীক্ষার্থীকে ছুরিকাঘাত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীতে পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
রাজশাহীতে পরীক্ষার্থীকে ছুরিকাঘাত ছবির ক্যাপশন:
রাজশাহী নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নন্দিনী ঘোষকে ছুরিকাঘাত করে আহত করেছে সামিউল সিরাজ ওরফে সিজান নামের এক যুবক। সে নগরীর মতিহার থানার তালাইমারী বাদুরতলা এলাকার মৃত শরিফুল ইসলাম ও শিউলি বেগমের ছেলে।

রবিবার (৭ জুন) বেলা পৌনে একটার দিকে নগরীর মতিহার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। নন্দিনী কাজলা এলাকার নির্মল ঘোষের কন্যা।

পুলিশ জানায়, রবিবার (৭ জুন) বেলা ১১টার পর এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে সিজান তাদের পথরোধ করে। এ সময় পূর্ববিরোধের জের ধরে সে ওই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পেটের একপাশে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। ওই ছাত্রী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী