৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান ছবির ক্যাপশন:

দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৪ মে) ঢাকার পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত এক সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম সভাপতি এবং ডিএমপির এস এম মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভায় জানানো হয়, আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুলিশ ও গোয়েন্দা শাখার একাধিক কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, সমাজে আইনশৃঙ্খলা রক্ষায় জনবান্ধব ও পেশাদার পুলিশ গঠনে তারা কাজ করবেন।

সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

সভায় উপস্থিত সদস্যদের ঐকমত্যের ভিত্তিতেই নতুন কমিটি ঘোষণা করা হয় বলে জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাঁচ বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেত্রী ইভলিন শর্মা

পাঁচ বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেত্রী ইভলিন শর্মা