সীতাকুণ্ড থেকে ফেরার পথে সড়কে ঝরল দুই তরুণের প্রাণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সীতাকুণ্ড থেকে ফেরার পথে সড়কে ঝরল দুই তরুণের প্রাণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
সীতাকুণ্ড থেকে ফেরার পথে সড়কে ঝরল দুই তরুণের প্রাণ ছবির ক্যাপশন:

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হন।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার বক্তারমুন্সির সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জিসান ও শাওন বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে রাত কাটানোর পর বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন তারা।

পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবাল হোসেন জিসানকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত জিহানুল ইসলাম শাওনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহত শাওনের স্বজন এমরান পাটোয়ারী জানান, শাওন ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
২১ কোটি টাকার দুর্নীতির অভিযোগে আসাদুজ্জামান খান কামাল ও স্ত

২১ কোটি টাকার দুর্নীতির অভিযোগে আসাদুজ্জামান খান কামাল ও স্ত