সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ছবির ক্যাপশন: দেশজুড়ে হাম পরিস্থিতি নিয়ে নতুন স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতামূলক রিপোর্ট।

সারাদেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র ও হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে। এর মধ্যে সন্দেহজনক মৃত্যু ৪৯৩ জন এবং নিশ্চিতভাবে হামে মৃত্যু ৯০ জন।

একই সময়ে নতুন করে আরও ১,০৩৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ৫৩ জনের ক্ষেত্রে ল্যাবরেটরিতে হাম নিশ্চিত করা হয়েছে।

এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৬৯,৬১২ জনে পৌঁছেছে এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৮,৯৯৬ জন। আক্রান্তদের মধ্যে ৫৫,৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫২,০৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঘটেছে। এরপর রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোটকেন্দ্রে জামায়াত-বিএনপির সংঘর্ষ

ভোটকেন্দ্রে জামায়াত-বিএনপির সংঘর্ষ