মেট্রো স্টেশনের নিচে হাট, সিটি করপোরেশনকে দুষলেন মন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেট্রো স্টেশনের নিচে হাট, সিটি করপোরেশনকে দুষলেন মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
মেট্রো স্টেশনের নিচে হাট, সিটি করপোরেশনকে দুষলেন মন্ত্রী ছবির ক্যাপশন: উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ পশুর হাট ও ঈদযাত্রা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেতুমন্ত্রী।

রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক দখল করে অবৈধভাবে পশুর হাট বসানোর ঘটনায় উত্তর সিটি করপোরেশনকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পূর্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে হাট বসানোর কথা ছিল না, কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে এটি স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, “উত্তর সিটি করপোরেশনকে বলবেন, মিটিংয়ে সিদ্ধান্ত ছিল স্টেশনের নিচে বসবে না, তারা বসিয়েছে। যারা ইজারার টাকা নিয়েছে, দায় তাদেরই—এ বিষয়ে তাদেরকেই জিজ্ঞাসা করুন।”

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঈদযাত্রা নিয়েও বিস্তারিত কথা বলেন।

মন্ত্রী জানান, এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা নির্ধারিত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে পারছেন। যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে সামগ্রিকভাবে একটি ভালো ঈদযাত্রা ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা পরিস্থিতি মনিটর করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট ও ধীরগতি দেখা গেলেও তা স্বাভাবিক কারণেই হচ্ছে, কারণ একাধিক লেনের যানবাহন একসঙ্গে কম লেনে প্রবেশ করছে।

মন্ত্রী উল্লেখ করেন, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক পরিবহন পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, ঈদ উপলক্ষে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছে এবং একই সময়ে প্রায় ৮০ লাখ কোরবানিযোগ্য পশুও পরিবহন করা হচ্ছে, যা পরিবহন ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তিনি দাবি করেন, পরিবহন খাতের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করেই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত বড় কোনো সমস্যা দেখা দেয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচন নিয়ে সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট জামায়াত আমির

নির্বাচন নিয়ে সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট জামায়াত আমির