সারজিস আলমের অস্ত্রোপচার, চিকিৎসকদের সিদ্ধান্তে প্রস্তুতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সারজিস আলমের অস্ত্রোপচার, চিকিৎসকদের সিদ্ধান্তে প্রস্তুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
সারজিস আলমের অস্ত্রোপচার, চিকিৎসকদের সিদ্ধান্তে প্রস্তুতি ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম-এর মূত্রনালীতে পাথর শনাক্ত হওয়ায় তার চিকিৎসায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে দলের মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ তার চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশাবাদী, যথাযথ চিকিৎসার মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে শিশুর মৃত্যু

জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে শিশুর মৃত্যু