স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ৪২ জেলায় নতুন প্রশাসক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ৪২ জেলায় নতুন প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ৪২ জেলায় নতুন প্রশাসক ছবির ক্যাপশন:

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) এসব নিয়োগ দেওয়া হয়।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা নিজ নিজ জেলায় জেলা পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ এবং গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

এছাড়া জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী এবং নাটোরে মো. রহিম নেওয়াজকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন এবং মাগুরায় আলী আহমেদ দায়িত্ব পালন করবেন।

বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর এবং বরিশালে আকন কুদ্দুসর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ এবং ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ দায়িত্ব পালন করবেন।

নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ. কে. এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ এবং রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ. কে. এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী এবং সিলেটে আবুল কাহের চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকার আশা করছে, নতুন প্রশাসকদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ ঘিরে ইরানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ট্রাম্পের

বিশ্বকাপ ঘিরে ইরানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ট্রাম্পের