মালিক সমিতি ঘোষণা, আসন্ন ঈদযাত্রা হবে নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মালিক সমিতি ঘোষণা, আসন্ন ঈদযাত্রা হবে নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
মালিক সমিতি ঘোষণা, আসন্ন ঈদযাত্রা হবে নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত ছবির ক্যাপশন:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঘোষণা দিয়েছে বিভিন্ন পদক্ষেপ। সোমবার (৯ মার্চ) রাজধানীর সায়দাবাদ আন্ত জেলা বাস টার্মিনালে আয়োজিত মতবিনিময়সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্নে ও নিরাপদ করতে সমিতি বদ্ধপরিকর। এজন্য মালিক সমিতি কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যাত্রী হয়রানি প্রতিরোধ করা হবে, কোনো পরিবহনে নির্ধারিত ভাড়া ছাড়িয়ে টাকা নেওয়া যাবে না, ফিটনেসবিহীন বাস সড়কে চলতে দেয়া হবে না এবং মহাসড়কগুলোতে দ্রুতগতিতে গাড়ি চালানো বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ঈদ মৌসুমে বেশি আয়ের লোভে অনেক চালক বিরতিহীন গাড়ি চালান, যা সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই চালকদের পর্যাপ্ত বিশ্রামের পর বাস চালানো বাধ্যতামূলক করা হবে।

চাঁদাবাজি রোধে মালিক সমিতি জানিয়েছে, ঈদে কোনো বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া বা যাত্রীদের ওপর চাঁদাবাজি চলবে না। ঢাকার সকল বাস টার্মিনালে ‘প্যাসেঞ্জার হেল্প ডেক্স’ স্থাপন করা হবে, যেখানে যাত্রীরা তাদের অভিযোগ জানাতে পারবেন।

মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. সরওয়ার, সায়েদাবাদ আন্ত জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক ও বিএনপি নেতা নবী উল্লাহ নবী প্রমুখ।

এই উদ্যোগের মাধ্যমে মালিক সমিতি নিশ্চিত করতে চাইছে, যাত্রীরা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং চাঁদাবাজিমুক্ত পরিবহন পরিবেশে ঈদযাত্রা সম্পন্ন করতে পারবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নতুন প্রার্থী খ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নতুন প্রার্থী খ