আফগানদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন শাহবাজ শরিফ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আফগানদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন শাহবাজ শরিফ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
আফগানদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন শাহবাজ শরিফ ছবির ক্যাপশন:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আফগানদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) পরিদর্শন করে সামরিক নেতৃত্ব থেকে সর্বশেষ ব্রিফিং নেওয়ার পর এই ঘোষণা দেন।

শাহবাজ শরিফ বলেন, ফিতনা আল-খাওয়ারিজ এবং আফগান তালেবান শাসনের কুমতলবী কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স থাকতে হবে। তিনি আরও জানিয়েছেন, ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সশস্ত্র বাহিনী দেশের রক্ষা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান জানে কীভাবে প্রতিরোধ করতে হবে।

উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাজ্য তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, দুই দেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে, বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে এবং পুনরায় মধ্যস্থতাপূর্ণ সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই পূর্বে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আফগানরা তাদের প্রিয় মাতৃভূমি ঐক্যবদ্ধভাবে রক্ষা করবে।

উভয় পক্ষের উত্তেজনা ও আন্তর্জাতিক সতর্কবার্তাকে কেন্দ্র করে পাকিস্তান–আফগান সীমান্ত এলাকায় নিরাপত্তা বিষয়ক মনোযোগ বাড়ানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের