সিডনিতে প্রবাসী বাঙালি সাংবাদিকদের সন্মাননা, দেশের মেয়েদের ফুটবল জয়গাথা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিডনিতে প্রবাসী বাঙালি সাংবাদিকদের সন্মাননা, দেশের মেয়েদের ফুটবল জয়গাথা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
সিডনিতে প্রবাসী বাঙালি সাংবাদিকদের সন্মাননা, দেশের মেয়েদের ফুটবল জয়গাথা ছবির ক্যাপশন:

অস্ট্রেলিয়ার সিডনিতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা প্রদান ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত প্রায় ৩০ জন সাংবাদিককে ট্রাব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া বিশেষ সম্মাননা স্মারক হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিদ আউয়াল, সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস এবং বিডি ক্রিকটাইমকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের নারী ফুটবলের সাম্প্রতিক অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মেয়েদের ফুটবলের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে এবং গণমাধ্যম এ সাফল্যের গল্প প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস বলেন, “শুধু এশিয়া কাপেই নয়, খুব শিগগিরই বাংলাদেশের মেয়েরা বিশ্বমঞ্চেও নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখবে।” তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ফুটবল এখন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আফিদা, মিলি ও ঋতুপর্ণাদের মতো খেলোয়াড়রা প্রতিভা ও সাহসে নতুন খেলোয়াড়দের উদ্দীপনা জাগাচ্ছেন।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং দুই দেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি নারী ফুটবলারদের আর্থিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা আরও সুসংহত করে, তবে ভবিষ্যতে আরও তরুণী খেলোয়াড় ফুটবলের প্রতি আগ্রহী হবে।

বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষ চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রশংসা জাগিয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং একদিন আন্তর্জাতিক কোনো বড় আসরে অস্ট্রেলিয়ার মাটিতেও বাংলাদেশের মেয়েরা দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তুলবে।

ট্রাবের সভাপতি ও ভয়েস অফ সিডনি সম্পাদক অর্ক হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোজ ও গালিব ইবনে রিয়াজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস, সিডনির সাবেক কাউন্সিলর শাহ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাফুফের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ, অস্ট্রেলিয়া বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতউল্লাহ এবং নাট্যকার বেলাল ঢালী।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাঙালি সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশের ক্রীড়া, বিশেষ করে নারী ফুটবলের সাফল্যের প্রতি আস্থা এবং গৌরব প্রকাশ পায়। এটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ক্রীড়াবিদদের স্বীকৃতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২