ঢাকা-রংপুর রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর জন্য এমপির লিখিত আবেদন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-রংপুর রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর জন্য এমপির লিখিত আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
ঢাকা-রংপুর রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর জন্য এমপির লিখিত আবেদন ছবির ক্যাপশন:

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-রংপুর রুটে বিশেষ ট্রেন চালানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন। বুধবার (৪ মার্চ) রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে এই আবেদনপত্র।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এমপি বেলাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিবছর ঈদকে কেন্দ্র করে ঢাকা ও দেশের অন্যান্য এলাকা থেকে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। তবে যাত্রীসংখ্যা বাড়লেও ট্রেন সংখ্যা বা আসনের পরিমাণ না বাড়ায় টিকিট সংকট তীব্র হয়। অনেক যাত্রী নির্ধারিত সময়ে টিকিট সংগ্রহ করতে না পেরে ভোগান্তিতে পড়েন।

এবিষয়টি আবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এমপি বেলাল জানান, রংপুর বিভাগীয় শহর হলেও ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রী পরিবহনে পর্যাপ্ত ট্রেন সুবিধা নেই। এতে মানুষ বাধ্য হয়ে সড়কপথে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রা করতে বাধ্য হন। বিশেষ করে ঈদের আগে ও পরে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যানজট ও যাত্রী দুর্ভোগ বৃদ্ধি পায়।

অতএব এমপি বেলাল তার আবেদনে ঢাকা-রংপুর রুটে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চালু, বিদ্যমান ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত কোচ সংযোজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, সংসদ সদস্যের আবেদন হাতে পাওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

স্থানীয়রা মনে করছেন, ঈদের সময় উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ট্রেনের টিকিট সংকটের কারণে। অনেক সময় নির্ধারিত সময়ের আগেই সব টিকিট শেষ হয়ে যায়। ফলে বাস বা অন্যান্য পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়, যেখানে অতিরিক্ত ভাড়া এবং দীর্ঘ যাত্রাপথের কারণে দুর্ভোগ বাড়ে।

রংপুরবাসীর দাবি, ঈদের মতো বড় উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে বিশেষ ট্রেন চালু করা হলে যাত্রীদের ভোগান্তি কমে আসবে। পাশাপাশি সড়কপথে যানবাহনের চাপও কমবে এবং যাত্রা হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
খালেদা জিয়ার মরদেহ বাসায়, কফিনের পাশে কোরআন তেলাওয়াতে তারেক

খালেদা জিয়ার মরদেহ বাসায়, কফিনের পাশে কোরআন তেলাওয়াতে তারেক