সেমিফাইনালে বিধ্বংসী ব্যাটিং, বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সেমিফাইনালে বিধ্বংসী ব্যাটিং, বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
সেমিফাইনালে বিধ্বংসী ব্যাটিং, বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড ছবির ক্যাপশন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। Eden Gardens–এ অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে ১২.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় কিউইরা।

টস জিতে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। এইডেন মারক্রাম ও ডেওয়াল্ড ব্রেভিস কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারও বড় ইনিংস খেলতে পারেননি।

দলের বিপর্যয়ের মধ্যে দৃঢ়তা দেখান মার্কো ইয়ানসেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত অপরাজিত ৫৫ রান করেন তিনি। ত্রিস্টান স্টাবস ২৯ রান যোগ করেন। তাদের লড়াইয়ে ভর করে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, কোল ম্যাককনকি ও রাচিন রবীন্দ্র দুটি করে উইকেট নেন।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৮৪ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। দুজনই ফিফটি পূর্ণ করেন। সেইফার্ট ৫৮ রান করে আউট হলেও অ্যালেন ছিলেন অপ্রতিরোধ্য।

মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফিন অ্যালেন, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। রাচিন রবীন্দ্র ১৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র উইকেটটি নেন কাগিসো রাবাদা।

৯ উইকেটের এই জয়ে ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড, আর স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ফিন অ্যালেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলজিইডি প্রকৌশলী ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

এলজিইডি প্রকৌশলী ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ