হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, ভাঙচুর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, ভাঙচুর ছবির ক্যাপশন:

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থীসহ অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়পুকুর এলাকায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলায় একটি নির্বাচনী জনসভা শেষে রাতের দিকে গাড়িবহর নিয়ে ফেরার পথে জোড়পুকুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত গাড়িকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে শিহাব আহমেদের গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে তিনি ও গাড়িতে থাকা আরও একজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে শিহাব আহমেদের সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা জোরদার করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, নিয়োগ ১০১ জন

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, নিয়োগ ১০১ জন