ব্যাটিংরেকর্ডেও জয় এল না আফগানিস্তানের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্যাটিংরেকর্ডেও জয় এল না আফগানিস্তানের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
ব্যাটিংরেকর্ডেও জয় এল না আফগানিস্তানের ছবির ক্যাপশন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান চেন্নাইয়ে রেকর্ড রান তুললেও জয় আসে না। রবিবার গুলবাদিন নাইবের ফিফটিতে ১৮৩ রান করলেও, বোলিংয়ে আফগানিস্তান তাদের ধারা ধরে রাখতে পারেনি।

আফগান অধিনায়ক রাশিদ খান মনে করেন, হারের মূল কারণ ছিল বোলিংয়ের দুর্বলতা। ম্যাচের শুরুতে মুজিব উর রহমান দ্বিতীয় ওভারে টানা দুই বলেই ফিন অ্যালেন ও রাচিন রাভিন্দ্রাকে বোল্ড করে কিউইদের চাপের মুখে ফেলে দেন। তবে নিউজিল্যান্ডের টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপস তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৫ উইকেটে জয় পায়, ১৩ বল হাতে রেখেই।

আফগান ব্যাটসম্যানরা প্রথম ১০ ওভারে ৭২ রান করে ধীরগতিতে শুরু করলেও, শেষ ১০ ওভারে ১১০ রান যোগ করে লড়াই করার মতো পুঁজি তৈরি করে। ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও রাশিদ বলেন, “বোলিংয়ে আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা ভালো সংগ্রহ গড়েছিলাম, কিন্তু যেখানে বল করা উচিত ছিল, সেখানে করতে পারিনি। ফলে ওরা সহজেই রান করার সুযোগ পেয়েছে। পাওয়ার প্লের পর বোলিংয়ে সমস্যা হয়েছে।”

উইকেট ও কন্ডিশনের প্রেক্ষিতে পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থতার কথাও স্বীকার করেন তিনি। রাশিদ বলেন, “এই উইকেটে স্টাম্প লাইনে ভালো লেংথে বল করা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা ধারাবাহিকভাবে সেটা করতে পারিনি। আশা করি, সামনে এসব ভুল আর হবে না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আলাদা থাকছেন তাহসান-রোজা, সংসার ভাঙার ইঙ্গিত দিলেন তাহসান

আলাদা থাকছেন তাহসান-রোজা, সংসার ভাঙার ইঙ্গিত দিলেন তাহসান