মির্জা ফখরুল রাষ্ট্রপতি, শূন্য হলো ঠাকুরগাঁও-১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, শূন্য হলো ঠাকুরগাঁও-১

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, শূন্য হলো ঠাকুরগাঁও-১ ছবির ক্যাপশন:

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সংসদ সদস্য পদ হারালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচনী আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। শপথ গ্রহণের পরই সাংবিধানিক বিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ এবং ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ার বিষয়টি কার্যকর হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কারণে এখন ওই আসনে নতুন সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পথ তৈরি হলো।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কবার্ত

নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কবার্ত