মাদক সেবন করে ধরা, কেন্দুয়ায় দুই যুবকের কারাদণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাদক সেবন করে ধরা, কেন্দুয়ায় দুই যুবকের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
মাদক সেবন করে ধরা, কেন্দুয়ায় দুই যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন:

নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে তামিম (২৪) এবং কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামের মহিউদ্দিন মল্লিকের ছেলে মোজাম্মেল হক মল্লিক (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মোজাফরপুর গ্রামের ভূইয়াপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তামিমকে আটক করা হয়। পরে সন্ধ্যার দিকে কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামে অভিযান চালিয়ে মোজাম্মেল হক মল্লিককে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে গাঁজা ও মাদকদ্রব্য সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া যায় বলে জানিয়েছেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী। তাঁর নেতৃত্বেই পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি জানান, পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযুক্ত দুজনকে হাতেনাতে আটক করা হয়। তারা অপরাধ স্বীকার করায় এবং অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত তামিমকে শনিবার বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে মোজাম্মেল হক মল্লিককে রবিবার সকালে জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে।

প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করবেন তারেক

নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করবেন তারেক