নেপালে কেবল কারে চড়ে আতঙ্কিত অপু বিশ্বাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নেপালে কেবল কারে চড়ে আতঙ্কিত অপু বিশ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
নেপালে কেবল কারে চড়ে আতঙ্কিত অপু বিশ্বাস ছবির ক্যাপশন:

নেপালের মনোমুগ্ধকর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে তিনি নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে ঘুরতে গিয়ে পোখারার অন্নপূর্ণা এলাকায় কেবল কারে চড়েন তিনি।

কেবল কারে ওঠার সময় নিজের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’ আকাশপথে পাহাড়ের অনেক উঁচু দিয়ে চলতে থাকা কেবল কারে ভ্রমণের সময় রোমাঞ্চের পাশাপাশি তীব্র আতঙ্কও অনুভব করেন তিনি।

লাইভে অপু বিশ্বাস জানান, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের কেবল কারে চড়ার অভিজ্ঞতার তুলনায় নেপালের অন্নপূর্ণার কেবল কার অনেক বেশি চ্যালেঞ্জিং এবং ভয়ংকর মনে হয়েছে। পাহাড়ের ওপর ঝুলন্ত অবস্থায় চলার কারণে একদিকে যেমন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেছেন, অন্যদিকে উচ্চতার কারণে ভয়ও পেয়েছেন।

অভিনেত্রী বলেন, যাদের হাইফোবিয়া (উচ্চতাভীতি) বা হৃদরোগের সমস্যা রয়েছে, তাদের এমন কেবল কারে ওঠার আগে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি এ পরামর্শ দেন।

এদিকে শুটিং ও ভ্রমণের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত আবেগ প্রকাশ করতে ভোলেননি অপু বিশ্বাস। ফেসবুক লাইভে তিনি জানান, নেপালে অবস্থানকালে নিজের সন্তানকে খুব বেশি মিস করছেন। তাঁর এই অকপট অনুভূতি ভক্তদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত