জলবায়ু পরিবর্তনে কানাডায় দাবানলের ঝুঁকি দ্বিগুণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জলবায়ু পরিবর্তনে কানাডায় দাবানলের ঝুঁকি দ্বিগুণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
জলবায়ু পরিবর্তনে কানাডায় দাবানলের ঝুঁকি দ্বিগুণ ছবির ক্যাপশন:

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে কানাডায় দাবানল-অনুকূল চরম আবহাওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ বেড়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, দীর্ঘস্থায়ী গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি বছর দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।

গবেষণার তথ্য অনুযায়ী, মৌসুমের শুরুতে কানাডায় দাবানলের তৎপরতা স্বাভাবিকের তুলনায় কম ছিল। তবে জুলাই থেকে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্টারিও এবং নর্থওয়েস্ট টেরিটোরিজ। চলতি বছর এখন পর্যন্ত ৩৮ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। দাবানলের কারণে হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি কোটি মানুষ বিপজ্জনক মাত্রার ধোঁয়ার সংস্পর্শে এসেছে।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) গ্রুপের গবেষকরা পর্যবেক্ষণ তথ্য ও জলবায়ু মডেল ব্যবহার করে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন। তারা বর্তমান বিশ্বের জলবায়ুর সঙ্গে এমন একটি পরিস্থিতির তুলনা করেন, যেখানে মানবসৃষ্ট কারণে প্রাক-শিল্প যুগের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়েনি।

গবেষণায় অন্টারিও ও নর্থওয়েস্ট টেরিটোরিজে সবচেয়ে ভয়াবহ সাত দিন ও ৩০ দিনের ‘ফায়ার ওয়েদার’ বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দাবানল-অনুকূল আবহাওয়া তৈরির সম্ভাবনা প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নর্থওয়েস্ট টেরিটোরিজে এ ধরনের ঘটনা প্রতি ২ থেকে ৬ বছরে এবং অন্টারিওতে প্রতি ৬ থেকে ১৫ বছরে একবার ঘটতে পারে। জলবায়ু পরিবর্তন না থাকলে এমন পরিস্থিতি প্রায় ৪০ বছরে একবার দেখা যেত।

গবেষণার প্রধান লেখক থিওডোর কিপিং বলেন, ২০২৩ সালের পর কানাডায় দেখা দাবানলের ব্যাপ্তি ও তীব্রতা আগের তুলনায় মৌলিকভাবে ভিন্ন। তার মতে, শুধু দাবানল মোকাবিলার প্রস্তুতি যথেষ্ট নয়; ঝুঁকি কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমানো প্রয়োজন।

গবেষণায় আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা ও বায়ুমণ্ডলের আর্দ্রতা শোষণের ক্ষমতা বাড়ছে। এতে গাছপালা ও অন্যান্য জৈব পদার্থ দ্রুত শুকিয়ে যাচ্ছে, যা ঘন ঘন ও আরও তীব্র দাবানলের অনুকূল পরিবেশ তৈরি করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফি

গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফি